হবিগঞ্জে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

হবিগঞ্জে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, তেতৈয়া গ্রামের এক প্রবাসী যুবক ফেসবুকে ধুলিয়াখালের এক যুবককে ইঙ্গিত করে একটি পোস্ট দেন। এর পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে দুপক্ষের যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Manual2 Ad Code

তবে স্থানীয় আরেকটি সূত্র জানায়, ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ নিয়ে দুই যুবকের বাগবিতণ্ডার জের ধরেও এ সংঘর্ষের সূত্রপাত হতে পারে।

 

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code