সিলেটে ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৮

সিলেটে ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Manual4 Ad Code

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দুইজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

Manual2 Ad Code

রোববার (০৮ জুলাই) সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে তারা মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদনপত্র জমা দেন বলে জানান, সিলেট সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার সরকার।

মনোনয়ন প্রত্যাহার করে নেয়া দুইজন হলেন- ২১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল হক ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খসরু আহমদ।

Manual5 Ad Code

উল্লেখ্য, সিসিক নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার (০৯ জুলাই)। আগামীকাল মঙ্গলবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code