সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দুই দিনে ৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সোমবার (০৯ জুলাই) তিনজন ও রোববার (০৮ জুলাই) দু’জনসহ মোট পাঁচজনের মনোনয়ন প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকে সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার।
তিনি প্রতিবেদককে জানান, মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩ ও গতকাল দু’জনসহ পাঁচ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
আজ (সোমবার) মনোনয়ন প্রত্যাহার করে নেয়া প্রার্থীরা হলেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সিরাজ খান, ১৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম ও ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার।
এর আগে রোববার (০৮ জুলাই) মনোনয়ন প্রত্যাহার করা দুই প্রার্থীরা হলেন- ২১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল হক ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খসরু আহমদ।
এদিকে এ পর্যন্ত ৫ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করলেও কোনো মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
Design and developed by ওয়েব হোম বিডি