সিলেট জেলা আ’লীগের সম্মেলন ৫ ডিসেম্বর

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯

সিলেট জেলা আ’লীগের সম্মেলন ৫ ডিসেম্বর

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৫ ডিসেম্বর। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এছাড়া নভেম্বরের মধ্যেই সিলেটের ৭ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে, বাকী ৬ উপজেলার কমিটির পূর্ণাঙ্গ করা হবে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

 

তিনি বলেন, কেন্দ্রের সাথে আলোচনা করে জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হতে পারে, তবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত থাকবে।

 

সিলেটের বালাগঞ্জ উপজেলার সম্মেলন হবে ৩১ অক্টোবর, সদর উপজেলা ১ নভেম্বর, কোম্পানীগঞ্জ- ৫ নভেম্বর, বিয়ানীবাজার- ৭ নভেম্বর, দক্ষিণ সুরমা- ৯ নভেম্বর, কানাইঘাট- ১০ নভেম্বর ও গোলাপগঞ্জ উপজেলা ১৪ নভেম্বর। বাকী ৬ উপজেলায় কেন্দ্রের নির্দেশনা মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বর্তমানে কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান জগলু চৌধুরী।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এরআগে গত বুধবার (০২ অক্টোবর) সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code