সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম শুরু

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম শুরু

Manual4 Ad Code

সিলেট : হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রম শুরু করেছেন। শনিবার (০৫ অক্টোবর) আসরের নামাজের পর নব-গঠিত এ কমিটির সদস্যরা মাজার জিয়ারত করেন।

Manual1 Ad Code

জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের নেতৃত্বে আহ্বায়ক কমিটির ২৫ সদস্য ছাড়াও এসময় জেলা-মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

Manual2 Ad Code

মাজার জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সিলেট জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে আগের কমিটির সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদারকে। আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এ কমিটিকে।

২৫ সদস্য বিশিষ্ট সিলেট জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আগের কমিটির সভাপতি আবুল কাহের শামীম, এ্ড আব্দুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমেদ, কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, এড. আশিক চৌধুরী, মঈনুল হক চৌধুরী, আব্দুল হান্নান, ফারুকুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, এমরান আহমেদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, জহারুল ইসলাম ডালিম, এড. হাসান পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমেদ ও আহমেদুর রহমান চৌধুরী।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code