সিলেট জেলা-মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসুচী আজ

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৮

সিলেট জেলা-মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসুচী আজ

Manual7 Ad Code

বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে, ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখার প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসুচী ঘোষনা করা হয়েছে। উক্ত বিক্ষোভ কর্মসুচী আজ মঙ্গলবার (২০ মার্চ) বিকেল ৩টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসুচীকে সফল করার জন্য বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

সোমবার (১৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রাখার প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবীতে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত শান্তিপুর্ণ বিক্ষোভ কর্মসুচী পালিত হবে।

কর্মসুচীকে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code