সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
সাবেক ছাত্রনেতা লাকি আহমদের নগরীর মির্জাজাঙ্গালস্থ রামের দীঘিরপাড় এর বাসায় আইনশৃঙ্খলাবাহনীর তল্লাসী ও পরিবারের সদস্যদের হয়রানী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বর্তমান যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক লাকি আহমদের বাসায় মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় আইনশৃঙ্খলাবাহীর তল্লাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতার নেশায় উন্মাদের মতো আচরণ শুরু করেছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দিশেহারা হয়ে তারা এখন বাংলাদেশের সবচেয়ে বেশিবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে কারাগারে বন্দি রেখেছে। খালেদা জিয়াকে গ্রেফতার করে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা লিপ্ত স্বৈরশাসকরা।
নেতৃবৃন্দ আরো বলেন, অবৈধ সরকার রাষ্ট্রের সকল স্থরকে ধ্বংস করে দিয়েছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। অবিলম্বে হত্যা-গুম, দমন-পীড়ন, মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী বন্ধ করুন। স্বৈরাচারী পথ পরিহার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করুণ।
আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ার দিয়ে নেৃতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও দেশব্যাপী নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন, হামলা-মামলা এবং পুলিশী তল্লাসীর নামে পরিবারের সাথে অসৌজন্য মূলক আচরণ বন্ধ করুণ অন্যতায় সকল অনাঙ্খাকিত পরিস্থিত দায় আপনাদের নিতে হবে।
উল্লেখ্য, এসএমপি কোতোয়ালী মডেল থানা নং- ১২ (০৮.০২.২০১৮ইং) মামলা ধারা ১৪৩/১৪৭/১৪৯/১৪৮/১৮৫/৩৩২/৩৩৩/৩৫৩/৪২ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপরোক্ত ঠিকানাধিন আনোয়ার আহমদ (আঙ্গুর মিয়া)’র ছেলে লাকি আহমদ বর্তমানে পালাতক।
Design and developed by ওয়েব হোম বিডি