সিলেট জেলা যুবদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

সিলেট জেলা যুবদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

Manual4 Ad Code

নিজস্ব সংবাদদাতা : সিলেট জেলা যুবদলের সবকটি ইউনিটের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নবীন ও প্রবীণদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হবে। আর এসব কমিটিতে দলের জন্য ত্যাগ স্বীকারাকারীদের মূল্যায়ন করা হবে।

Manual2 Ad Code

 

বুধবার (২০ নভেম্বর) সিলেট জেলা যুবদলের বর্ধিত সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিট কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাললু বলেন, ‘যুবদলকে নতুন রুপে সাজানো হবে। দলকে সু-সংগঠিত করার লক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করাও হবে।’

 

Manual2 Ad Code

জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় আয়োজিত বর্ধিত সভায় সিলেট জেলা যুবদলের আওতাধীন জকিগঞ্জ উপজেলা ও পৌর, বিয়ানীবাজার উপজেলা ও পৌর, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর, কানাইঘাট উপজেলা ও পৌর, গোয়াইনঘাট উপজেলা, জৈন্তাপুর উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা, বিশ্বনাথ উপজেলা, বালাগঞ্জ উপজেলা, ওসমানী নগর উপজেলা যুবদল নেতৃবৃন্দের মতামত ও বক্তব্য গ্রহণ করা হয়।

 

Manual3 Ad Code

সভার শুরুতে যুবদলের সিলেট জেলার আওতাধীন বিভিন্ন ইউনিট মরহুম নেতৃবৃন্দের মাগফেরাত কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়। পাশাপাশি গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code