সুনামগঞ্জে ডুবে থাকা হাওরের নলকূপ থেকে উঠছে গ্যাস

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

সুনামগঞ্জে ডুবে থাকা হাওরের নলকূপ থেকে উঠছে গ্যাস

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার ধর্মপাশা উপজেলার টগার হাওরে পানির নিচে ডুবে থাকা একটি নলকূপ থেকে কাদাজল মিশ্রিত গ্যাসের মতো পদার্থ উচ্চচাপে বের হওয়ার ঘটনা ঘটেছে।

 

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের হাওর এলাকায় এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

 

Manual3 Ad Code

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোরো ধান কাটা শেষ হওয়ার পর টগার হাওর এখন পানিতে পূর্ণ। এ অবস্থায় হাওরের মধ্যে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে হঠাৎ কাদাজল মিশ্রিত গ্যাসের মতো পদার্থ উচ্চচাপে বের হতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেন।

 

স্থানীয় বাসিন্দা রকি মিয়া বলেন, হাওরের মাঝখান থেকে হঠাৎ দ্রুতগতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে দেখা যায়। খবর পেয়ে অনেকেই ঘটনাস্থলে যান। আমিও এসেছি।

 

Manual1 Ad Code

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক বলেন, ওই এলাকায় আগে থেকেই গ্যাসের উপস্থিতির কথা স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে। সোমবার দুপুরে রায়পুর গ্রামের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাসের মতো পদার্থ বের হওয়ার খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যান। তবে আপাতত গ্যাস নির্গমন বন্ধ রয়েছে বলে জানান তিনি।

 

Manual8 Ad Code

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়ে স্থানীয়রা তাকে জানিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতেও একই স্থান থেকে এমন ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে এটি প্রকৃতপক্ষে গ্যাস কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে বলে জানান তিনি।

 

(সুরমামেইল/এসডি)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code