সিলেট বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশের বাঁধা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

সিলেট বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশের বাঁধা

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে অনশন কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর বিএনপি।

Manual6 Ad Code

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর রেজিস্টারি মাঠে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

এদিকে, অনশন কর্মসূচি পালনের সময় পুলিশি বাঁধায় রেজিস্ট্রি মাঠে ছয় ঘণ্টার এ অনশন কর্মসূচি শেষ হয়েছে মাত্র তিন ঘণ্টায়।

Manual5 Ad Code

কর্মসূচিতে অংশ নিয়েছেন- চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনশনে নেতৃবৃন্দরা বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু সরকার পুলিশ বাহিনী দিয়ে শান্তিপূর্ণ অনশনে অযথা বাঁধা সৃষ্টি করেই চলেছে। একদলীয় নির্বাচন করতে সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে। কিন্তু এ দেশের জনগণ আর এক দলীয় নির্বাচন দেখতে চায়না। খালেদা জিয়ার অংশগ্রহণেই শান্তিপূর্ণ ও নিরপেক্ষ আগামী জাতীয় নির্বাচন দেখতে চায় জনগণ।

Manual6 Ad Code

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর ও তাঁর পুত্র তারেক রহমানসহ অন্য পাঁচ আসামীর অর্থদন্ডসহ ১০ বছর করে কারাদন্ড প্রদান করেন আদালত। রায়ের পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে বন্দী রয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code