সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭
সুরমা মেইল ডটকম :: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ৫ জানুয়ারী ‘গনতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি কালো পাতাকা মিছিল কর্মসুচী ঘোষনা করেছে। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে উক্ত মিছিল শুরু হবে।
যথা সময়ে উপস্থিত থেকে বৃহস্পতিবারের কালো পতাকা মিছিলকে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ উপরোক্ত আহ্বান জানান।
Design and developed by ওয়েব হোম বিডি