সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

শুক্রবার (১০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তবে ঘটনার সময় ঠিক কী উদ্দেশে তিনি সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে মিনহাজ সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় গেলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নিহত হন।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে। পরবর্তী কার্যক্রমের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

 

সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারিসহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

 

(সুরমামেইল/এমএনইউ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code