সিলেট-১ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

সিলেট-১ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

Manual4 Ad Code

ফের সিলেট-১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Manual7 Ad Code

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি জানালেন, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেবেন। তবে এ কথাও জানান, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই নেবেন। সে নির্দেশনা মানবেন তিনি।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার আকস্মিক বক্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

গত ২৩ অক্টোবর দশম সংসদের শেষ অবিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, তিনি আর নির্বাচন করবেন না। সংসদে এটাই তার শেষ বক্তৃতা। তিনি নিজেই জানান, অবসরে যাচ্ছেন তিনি। সবার কাছে এ জন্য দোয়াও চান। এক সপ্তাহের ব্যবধানে তিনি ভিন্ন ইচ্ছার কথা জানালেন।

Manual1 Ad Code

৮৫ বছর বয়সী মুহিত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। উল্লেখ্য, বিশ্বে অর্থমন্ত্রী হিসেবে তিনি সবচেয়ে বেশি বয়সী। আর বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র অর্থমন্ত্রী, যিনি সবচেয়ে বেশি বাজেট পেশ করেছেন।

Manual1 Ad Code

রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, সিলেট-১ আসনে অর্থমন্ত্রীর পরিবর্তে তার ছোট ভাই সাবেক কূটনীতিক এ কে আবদুল মোমেন প্রার্থী হবেন। মুহিত নিজেও সাংবাদিকদের এমন আভাস দেন। সে জন্য তিনি আর নির্বাচন করবেন না বলে সাংবাদিকদের একাধিকবার বলেছেন। দুই মাস আগে সচিবালয়ে মুহিত এক অনুষ্ঠানে বলেছিলেন, যে বয়স হয়েছে, নির্বাচন করার ইচ্ছা নেই তার। তবে এ কথাও বলেন, যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই আসন থেকে দাঁড়ান, তাহলে তিনিও প্রার্থী হবেন।

Manual1 Ad Code

জাতীয় নির্বাচনে নানা দিক থেকে সিলেট-১ আসনটি গুরুত্বপূর্ণ। অতীতের নির্বাচনের অভিজ্ঞতা থেকে দেখা যায়, এ আসন থেকে যে দলের প্রার্থী জয়লাভ করেন, সে দলই সরকার গঠন করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code