সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের বিরুদ্ধে মহাজোটের প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের দায়ের করা রিট আবেদন খারিজ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে শুনানী শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়রুল আলম রিট আবেদনটি খারিজ করে দেন বলে জানিয়েছেন হাইকোর্টের আইনজীবী কামরুজ্জামান সেলিম।
এডভোকেট সেলিম জানান, খন্দকার আবদুল মুক্তাদিরের বাবা খন্দকার আবদুল মালিক কৃষি ব্যাংকের একটি ঋণের জামিনদার ছিলেন। ঋণের বিষয়টি ১৯৮৫ সালে নিষ্পত্তিও হয়ে যায়। নিষ্পত্তিকৃত এ বিষয়টি নিয়ে ড. এ কে মোমেন হাইকোর্টে রিট পিটিশন করে খন্দকার মুক্তাদিরের প্রার্থীতা চ্যালেঞ্জ করেন। কিন্তু আদালতের বিচারক শুনানী শেষে রিট পিটিশনটি নামঞ্জুর করে দেন।
শুনানীতে ড. এ কে আবদুল মোমেনের পক্ষে এডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে সাবেক এ্যাটর্নি জেনারেল হাসান আরিফ অংশ নেন।
Design and developed by ওয়েব হোম বিডি