সিলেট-২: আচরণবিধি লঙ্গন দুই প্রার্থীকে জরিমানা

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

সিলেট-২: আচরণবিধি লঙ্গন দুই প্রার্থীকে জরিমানা

Manual1 Ad Code

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে অংশগ্রহণকারি দুই সংসদ সদস্যকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual1 Ad Code

তারা হচ্ছেন- লাঙ্গল প্রতীকের মহাজোট প্রার্থী জাপা নেতা এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ও ‘ডাব’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।

Manual4 Ad Code

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের কাছ থেকে মোবাইল কোর্টেল মাধ্যমে পৃথকভাবে ওই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তোজ-জোহরা।

মেবাইল কোর্টের সাথে অভিযানে থাকা থানার এস আই সফিকুল ইসলাম জানান, নির্বাচনী পোষ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহা করায় এহিয়া চৌধুরীর সর্মথক একেএম দুলাল এর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করে সকল পোষ্টার খুঁলে ফেলার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

Manual5 Ad Code

এছাড়াও মোটরসাইকেলে পোষ্টার লাগিয়ে শোডাউন করায় ছান্দভরাং সেতুর পাশে মুহিবুর রহমানের সমর্থকদের কাছ থেকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার বিষয়টি স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেট ফাতেমা-তোজ-জোহরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code