সিলেট-৪ আসনে ইমরানকে নির্বাচিত করার আহ্বান কামরানের

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

সিলেট-৪ আসনে ইমরানকে নির্বাচিত করার আহ্বান কামরানের

Manual2 Ad Code

এ দেশের শান্তি প্রিয় সাধারণ মানুষ সকল নীল নকশার বিপক্ষে অবস্থান নিয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্র্কায় ভোট দিয়ে সিলেট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদকে পুণরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিলেট সিটি মেয়ার বদর উদ্দিন আহমদ কামরান।

বুধবার (২৬ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার জৈন্তেশ্বরী মাঠে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) নির্বাচনী আসনের নৌকা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Manual5 Ad Code

কামরান বলেন, ইমরান আহমদের জন্য মন্ত্রী পরিষদে স্থান দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছে জোড়ালো দাবীর জানানো হয়েছে।

সভায় বিভিন্ন বক্তরা তাদের বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার তলা বিহীন ঝুড়ি হতে দেশকে আজ মধ্যম আয়ের দেশ হিসাবে রুপান্তর করেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রতিবারের ন্যায় এবারও আপনারা উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদকে বিজয়ী করুন। ইমরান আহমদ এম.পি হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খনিজ সম্পদে ভরপুর সীমান্ত জনপদের জৈন্তাপুর উপজেলায় শিল্পাঞ্চল গড়ে তোলার সর্বাত্বক সহযোগীতা করে যাবেন।

Manual3 Ad Code

জনসভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিলেট-৪ আসনের নৌকার প্রার্থী ইমরান আহমদ এমপি, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক এড. রনজিত সরকার, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন কালা মিয়া, সিলেট জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার লুৎফুর রহমান লেবু, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিরাজুল হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয় মতি রানী, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী স¤্রাট, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, সাবেক চারিকাটা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, কৃষকলীগের সভাপতি আব্দুল মন্নান, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আলতাফুর রহমান, সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হানিফ মোহাম্মদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন শাহিন।

Manual6 Ad Code

এছাড়া আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code