সিলেট-৪ আসনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

সিলেট-৪ আসনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

Manual3 Ad Code

একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। এসব প্রার্থীর মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। প্রতীক পেয়েই প্রচারণায় ঝাঁপিয়ে পড়েন প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরাই পূর্ব প্রস্তুতি নিয়ে শুরু করেছেন প্রচারণা।

Manual5 Ad Code

প্রতীক বরাদ্দ পাওয়ার পর সোমবার দুপুরে নিজেদের নির্বাচনি প্রচারনায় নেমে পড়েন নিজ নিজ দলের সমর্থকরা। এদিকে, অনেক আগে থেকেই নিরব ভাবেই ৩টি উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও উঠান বৈঠক করে জনগণের কাছে সম্পৃক্ত থেকেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদের সমর্থকরা। আর প্রতীক পেয়ে ভোটারের কাছে তুলে দিচ্ছেন আওয়ামী সমর্থকরা নৌকার লিফলেট।

Manual5 Ad Code

বিএনপি প্রতীক বরাদ্ধের পর থেকেই প্রচারণার জন্য প্রচারনায় নামতে একটুও দেরি করেনি। ফলে প্রতীক বরাদ্দের পর পর ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার মাইকিংয়ে মুখর হয়ে ওঠে ৪ আসনের বিভিন্ন এলাকা। সুন্দর সুন্দর প্রাণবন্ত গানেগানে মুখোরিত হচ্ছে আকাশ বাতাস। জাতীয়তাবাদী পরিবারে নেমে আসে প্রাণ চাঞ্চল্য, দীর্ঘ ১২ বৎসর থেকে ক্ষমতার বাহিরে থাকা দলটি ফিরে পেয়েছে এক মুক্ত পরিবেশ। গতকাল প্রতীক পেয়ে ভোটারের কাছে তুলে দিচ্ছেন বিএনপি সমর্থকরা ধানের শীষের লিফলেট।

Manual8 Ad Code

অপরদিকে পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের পাঁখা মার্কার সমর্তকরা সন্ধায় প্রচার মিছিল বের করে ইসলামী আন্দোলনের অনুসারিরা। অন্য দুই প্রার্থীর প্রচারের কোন দৃশ্য দেখা যায়নি।

বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের প্রচারণার প্রস্তুুতি আগে থেকেই নেয়া ছিল। এ দল দুটির প্রার্থীরা নির্বাচনী পোস্টার প্রস্তুত করে রেখেছিলেন। গতকাল প্রতীক বরাদ্দ পেয়েই বিভিন্ন জায়গায় পোস্টার টানিয়েছেন তারা।

Manual2 Ad Code

সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদকে (নৌকা), বিএনপির দিলদাল হোসেন সেলিম (ধানের শীষ), জাতীয় পার্টি এটিইউ তাজ রহমান (লাঙ্গল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোজ কুমার সেন (কোদাল) এবং ইসলামী আন্দোলনের জিল্লুর রহমানকে হাত পাখা প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code