সিসিক নির্বাচনে এই প্রথম পুরুষ কাউন্সিলরদের সাথে প্রতিদ্বন্দিতা করবেন নিলুফা

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭

সিসিক নির্বাচনে এই প্রথম পুরুষ কাউন্সিলরদের সাথে প্রতিদ্বন্দিতা করবেন নিলুফা

Manual2 Ad Code

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে এই প্রথম বারের মত পুরুষ কাউন্সিলরদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিডিয়া ব্যাক্তিত্ব ও সমাজসেবী নিলুফা সুলতানা চৌধুরী লিপি।

এক প্রেস বার্তায় আগামী সিসিক নির্বাচন নিয়ে তিনি বলেন, আমি সিসিক’র ৫নং ওয়ার্ডে নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডের জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যার সমাধান, শিক্ষার মান উন্নয়ন, বেকার যুবক ও নারীদের কর্মমূখী প্রশিক্ষনের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করবো। আমি ক্ষমতা নয় দায়িত্ব নিয়ে কাজ করতে চাই।

Manual2 Ad Code

তিনি নির্বাচিত হয়ে ৫নং ওয়ার্ডের সকল ধরনের শূন্যতা পূরনের আগ্রহ প্রকাশ করে প্রেস বার্তায় আরো জানান, বাল্যবিবাহ, যৌতুক ইভটিজিং, মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করার চেষ্টা করবো। চেষ্টা করবো। চার পাশের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বন্ধ করার চেষ্টা করবো। আমি এরআগে বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ন পদে কর্মরত ছিলাম।

Manual4 Ad Code

স্থানীয় সকলের কাছে দোয়া চেয়ে তিনি জানান, আশা করি মানুষ আমাকে আমার মেধা, দক্ষতা ও যোগ্যতায় বিবেচনা করে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ্।

বর্তমানে তিনি নোলক সোস্যাল এ্যান্ড কালচারাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও নাট্য শিল্পী, আবৃত্তি শিল্পী ও উপস্হাপক বাংলাদেশ বেতার সিলেট এ দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code