সিসিক নির্বাচন: আরিফুল হককে বিজয়ী করতে মাঠে নামছেন লুনা

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

সিসিক নির্বাচন: আরিফুল হককে বিজয়ী করতে মাঠে নামছেন লুনা

Manual7 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত দলীয় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে মাঠ নামছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা। এমন গুঞ্জন আর গুজবে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে এখন অন্যরকম উদ্দীপনা বিরাজ করছে বলে জানাগেছে।

Manual1 Ad Code

সূত্রে জানা যায়, সিসিক নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৩ জুলাই) সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন তাহসিনা রুশদির লুনা। তিনি সিটি নির্বাচনে দলীয় সমর্থিত মেয়র আরিফ হকের পক্ষে বিভিন্ন জায়গায় গণসংযোগ, প্রচার-প্রচারনা করবেন বলে বিএনপির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন।

Manual1 Ad Code

বিএনপির নেতারা জানান, ইলিয়াসপত্নী লুনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী পক্ষে মাঠে নামলে গণজোয়ার সৃষ্টি হবে। তারা মনে করেন, সিলেটে বিএনপি একটি শক্তিশালী দল। সেখানে ইলিয়াসপত্নীকে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারনা অনুষ্ঠানে আনা হলে প্রার্থীর বিজয় অনেকটা এগিয়ে যাবে এমটাই মনে করছেন বিএনপির নেতারা। তিনি ইতিমধ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। যার ফলে নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন। বিএনপির নেতারা আশাবাদি তাদের প্রার্থীর বিজয় হবে।

Manual1 Ad Code

ইলিয়াসপত্নী যদি দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেন তাহলে প্রার্থীর বিজয় নিশ্চিতটা কয়েক ধাপ এগিয়ে যাবে। তারপর দলীয় সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সিটি কর্পোরেশন তৃণমূল নেতাকর্মীরা এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তারাও দলীয় সমর্থিত প্রার্থীর অবস্থান শীর্ষ রয়েছে বলে মন্তব্য করেন।

জানা গেছে, দলীয় সমর্থিত পেয়ে নেতা-কর্মীদের নিয়েই বিরামহীন গণসংযোগ চালিয়ে যান মেয়র প্রার্থী আরিফ হক। এতে করে বিএনপির নেতা-কর্মীদের মাঝে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

Manual8 Ad Code

এমতাবস্থায় বিএনপির প্রভাবশালী নেতা ‘নিখোঁজ’ এম ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা ঢাকা থেকে সিলেটে এসে দল সমর্থিত প্রার্থীর জন্য মাঠের প্রচার-প্রচারণায় নামতে পারেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে। নেতা-কর্মীরা মনে করছেন, লুনা মাঠে নামলে নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় সহজ হবে।

প্রসঙ্গত, গত উপজেলা নির্বাচনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা বিএনপি সমর্থিত বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারনায় অংশগ্রহন করে। ফলে ওই তিন উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code