সুনামগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত ১

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

সুনামগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত ১

Manual5 Ad Code

images

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের লামাসামিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জাহেদ আলী (৫৫)  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল (২৮ জুলাই) সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশী সিদ্দিক মিয়ার সঙ্গে জাহেদ আলীর বিরোধ ছিল। এর জের ধরে সকালে জাহেদ আলীকে একা পেয়ে সিদ্দিক মিয়ার পক্ষের পাঁচ-ছয়জন মিলে পানিতে ফেলে লাঠি দিয়ে বেদম মারধর করে।

Manual7 Ad Code

একপর্যায়ে ওই এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাহ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, জাহেদ মিয়া নামে এক ব্যক্তি পানিতে পড়ে মারা গেছেন। কিন্তু তাকে কেউ মেরে পানিতে ফেলে দিয়েছে কিনা তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code