সুনামগঞ্জে বঙ্গবন্ধুর শোকসভা পালন নিয়ে আ’লীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৭

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর শোকসভা পালন নিয়ে আ’লীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় আওয়ামীলীগের একপক্ষের পূর্ব নির্ধারিত স্থানে আকস্মিক সভা আহ্বান করেছে অপরপক্ষটি। ফলে এ নিয়ে পুরো উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে।

Manual2 Ad Code

জানা যায়, উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেরা পরিষদেও চেয়ারম্যান হাজী আবুল কালামের পক্ষে চলতি মাসের ২৮ তারিখে শোক সভার আয়োজন করে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ। শোক সভায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানকে প্রধান অতিথি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে প্রধান বক্তা করে এলাকায় মাইকিং করানোর সময় মাইক কেড়ে নেয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষের লোকজন।

Manual6 Ad Code

এদিকে একই দিন তারিখ, স্থান ও সময় অপরিবর্তন রেখে সভা আহ্বান করে ইউনিয়ন আওয়ামীলীগের মন্ত্রীপন্থী অংশের নেতাকর্মীরা। অপরদিকে, ইউনিয়ন আওয়ামীলীরে সভাপতি মজিদুর রহমান মধু শনিাবার পূর্ব নির্ধারিত শোক সভার মাইকিং বেড় করলে উপজেলার শান্তিগঞ্জ বাজার পৌঁছলে মন্ত্রীর পক্ষের অনুসারীরা মাইক কেড়ে নিয়ে মাইকিং বন্ধ করে দেন।

এ ব্যাপারে মাইকিং করতে আসা আবু তাহের জানান, সুনামগঞ্জ শহর ও নোয়াখালী বাজার এলাকায় মাইকিং করে শান্তিগঞ্জ বাজারে এলে তহুর আলী ও মতি মিয়ার নেতৃত্বে কয়েকজন এসে আমাদের গাড়ি থামিয়ে মাইকিং করতে নিষেধ করেন। পরে তারা গাড়ী থেকে জোড়পূর্বক মাইক কেড়ে নিয়ে যান।

Manual4 Ad Code

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি হাজি তহুর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ ভাবে মাইক বাজানোর কারণে আমরা মাইক বাজাতে নিষেধ করেছি। যারা এ অনুষ্ঠানের আয়োজন করেছে তারা অবৈধ আওয়ামীলীগ। অবৈধ আওয়ামীলীগের সভাও অবৈধ। আমরা তাই বাঁধা দিয়েছি।

Manual6 Ad Code

এ ব্যাপারে মজিদুর রহমান মধু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আমরা পূর্ব ইউনিয়ন আওয়ামলীগের উদ্যোগে শোক সভার তারিখ নির্ধারণ পোষ্টার ও মাইকিং করেছি। আমাদের অনুষ্ঠান বানচাল করতে এমনটা করা হচ্ছে।

অনুষ্ঠানের তারিখ তারাই আগে নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code