সুনামগঞ্জে বিজিবির হাতে বিএসএফ আটক

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭

সুনামগঞ্জে বিজিবির হাতে বিএসএফ আটক

Manual5 Ad Code

শুভেন্দু শেখর দাস :: সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে চন্দ্র প্রকাশ (৩২) নামক এক বিএসএফ সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সদস্যরা।

Manual6 Ad Code

শুক্রবার বিকাল ৪টার দিকে এ সদস্যকে আটক করে বিজিবি।

Manual5 Ad Code

বর্তমানে ওই বিএসএফ সদস্যকে ২৮ বিজিবির নারায়ণ তলা সীমান্তের বিওপি ক্যম্পে রাখা হয়েছে। চন্দ প্রকাশকে বাংলাদেশ সীমান্তের নারায়ন তলার ১২১৬ নম্বর পিলালের কাছ থেকে একটি অস্ত্র ও ওয়্যারলেসসহ আটক করা হয়।

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন জানান, দুপুরের দিকে বিএসসফ সদস্য ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাব অনুপ্রবেশ করে। পরে তাকে আমাদের বহিনীর লোকজন আটক করে। ভারতের বিএসেফ পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করছে পতাকা বৈঠকের জন্য। এরপর সিদ্ধান্ত হবে আমরা বিএসএফ সদস্যকে তাদের নিকট হস্তান্তর করব কোন সময়ে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code