সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে র্যাবের অভিযান চালিয়ে ১৮৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ ১ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, সুনামগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন এর নেতৃত্বে জেলার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ভলবপুর গ্রামের ভলবপুর খান সাহেবের ইট ভাটার উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে ১৮৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ ১ জন চোরাকারবারীকে আটক করা হয়।
র্যাব এর উপস্থিতি টের পেয়ে অপর চোরাকারবারীরা মদগুলো রেখে পালিয়ে গেলেও ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আমির আলী। সে রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাওঁ গ্রামের মৃত সমশের আলীর ছেলে।
উদ্ধারকৃত মাদকের মূল্য ১ লাখ ৩০ হাজার ৯ শত টাকা বলে র্যাব জানায়। আটককৃত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামালা দায়ের করা হয়েছে।
এ ব্যপারে র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যেকোন ধরনের অপরাধ দমনে র্যাব সদস্যরা সর্তক রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি