সুনামগঞ্জে ৯১ বোতল ভারতীয় মদ আটক

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭

সুনামগঞ্জে ৯১ বোতল ভারতীয় মদ আটক

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিবেদক :: সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অভিযানে ৯১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ১ লাখ ৩৬ হাজার ৫ শত টাকা।

Manual4 Ad Code

শুক্রবার ভোররাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চাঁনপুর বিওপি’র নায়েক মো. বাবলুর রশিদ এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বারেকটিলা নামক স্থানে অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য আটক করা হয়।

Manual5 Ad Code

এ সময় অপরাধিরা বিজিবি এর উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় মদগুলো উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা দাকেরা হয়েছে।

Manual3 Ad Code

 এ ব্যপারে ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code