সুনামগঞ্জ আ.লীগ : ‘কাউয়া-হাইব্রিড’ ঠেকাতে কেন্দ্রে নেতাদের জীবন বৃত্তান্ত

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ৮, ২০১৭

সুনামগঞ্জ আ.লীগ : ‘কাউয়া-হাইব্রিড’ ঠেকাতে কেন্দ্রে নেতাদের জীবন বৃত্তান্ত

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণার এক বছরের মাথায় সুদীর্ঘ ২০ বছর পর কেন্দ্র থেকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে যাতে ‘কাউয়া-হাইব্রিড’ ঢোকতে না পারে সে কারণে কেন্দ্র থেকে পদপ্রত্যাশী নেতাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে। পছন্দের পদে আসীন হতে রাজনীতির অতীত ইতিহাস কাগজে ছাপিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং করছেন জেলার পদপ্রত্যাশীরা।

এ প্রসঙ্গে সুনামগঞ্জের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘কমিটি গঠনের বিষয়টি চূড়ান্ত প্রক্রিয়াধীন। জীবন বৃত্তান্ত নিয়ে আমরা যাচাই করতে চাই যে পদপ্রত্যাশী নেতাদের অতীতে দলের জন্য অবদান এবং ত্যাগ কতখানি আছে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরের বালুরমাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বহুল প্রতিক্ষিত সম্মেলনে সভাপতি পদে আলহাজ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার এনামুল কবির ইনমের নাম ঘোষণা করেন দলটির তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় ব্যাপক বিক্ষোভ দেখান ১৫ বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নূরুল হুদা মুুকুটের সমর্থকরা। দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আগে থেকে বিপরীত মেরুতে থাকায় এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও জেলা আওয়ামী লীগের ঐক্যবদ্ধ একটি কমিটির রূপরেখা কেন্দ্র জমা দিতে  দিতে ব্যর্থ হন তারা। এমন প্রেক্ষপটে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ  নেয় আওয়ামী লীগ হাইকমান্ড।

এদিকে, দ্বিধা বিভক্ত জেলা আওয়ামী লীগে এখন সভাপতি মতিউর রহমানের সঙ্গে জোটবদ্ধ এক সময় ‘সাপে-নেউলে’ সম্পর্ক নিয়ে বিপরীত মেরুতে থাকা সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুল এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পপাদক নূরুল হুদা মুকুট। এই দুই নেতার প্রথম জন দ্বিতীয় মেয়াদে সুনামগঞ্জ পৌরসভার মেয়র এবং দ্বিতীয় জেলা পরিষদের চেয়ারম্যান। ২০০২ সালে তৎকালীন পরারাষ্ট্র মন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সাধারণ সম্পাদকের পদ হারান জগলুল। তাঁর জায়গায় ২০১৬ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন যুগ্ম সাধারণ সম্পাদক মুকুট।

অপরদিকে, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ জেলার পাঁচ প্রতিমন্ত্রী-এমপিদের সহযোগিতায় জেলা আওয়ামী লীগের মূলধারার নেতৃত্বে চলে আসেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ব্যারিস্টার এনামুল কবির ইমন। এমন প্রেক্ষাপটে অতীতের দ্বন্দ্ব ভুলে সভাপতি মতিউরের নেতৃত্বে ঐকবদ্ধ হন জগলুল-মুকুট। এর পর থেকে জেলার স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন এবং পদপদবি নিয়ে ঠাণ্ড যুদ্ধ চলছে এই দুই বলয়ের মধ্যে।

Manual6 Ad Code

দলীয় সূত্র জানায়, কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার পর জেলা আ.লীগের সভাপতি মতিউর ও সাধারণ সম্পাদক ইমন ৭৫ সদস্যের পৃথক দুটি কমিটি দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের কাছে জমা দিয়েছেন। কিন্তু কমিটিতে যাতে মাঠের ত্যাগীরা স্থান পান এমন লক্ষ্যে প্রত্যেক নেতার রাজনৈতিক জীবন বৃত্তান্ত দেওয়ার নির্দেশ দেন হানিফ। জীবন বৃত্তান্ত বিশ্লেষণ করে দুই পক্ষের প্রদত্ত কমিটি থেকে সমন্বয় করে যে কোন দিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল একাধিক সূত্র।

Manual8 Ad Code

সূত্র আরও জানায়, পূর্ণাঙ্গ কমিটিতে  দ্বিধাভিবক্ত দুটি পক্ষেরই প্রধান টার্গেট জ্যেষ্ঠ সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পদকের পদগুলো। পদ-পদবী অর্জনের এই লড়াইয়ে সভাপতি মতিউর রহমানের পক্ষে জগলুল-মুকুটের পাশাপাশি সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, তার ভাই সাবেক ছাত্রলীগ নেতা শামীম চৌধুরীর প্রমুকের সমর্থন রয়েছে।

অপরদিকে, সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমনের পক্ষে প্রতিমন্ত্রী মান্নান, এমপি মানিক ছাড়াও আছেন জয়া সেনগুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শামসুন্নাহার বেগম শাহানা এমপি ও সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।

Manual6 Ad Code

সূত্র আরও জানায়, সভাপতি প্যানেল  থেকে সিনিয়র সহ-সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ুব বখত জগলুল ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট নাম প্রস্তাবের সম্ভাবনাই বেশি। দলকে শক্তিশালী করতে জেলা সদরে প্রভাবশালী এই দুই নেতার যে কোন একজনকে এই পদে দিলে সভাপতির অবর্তমানে দলকে শক্তিশালী করতে পরবেন বলে মনে করছেন এই অংশের নেতারা। তবে সাধারণ সম্পাদকের পক্ষ থেকে  প্রস্তাবিত কমিটিতে এই দুই নেতার  কোন কারোরই নাম প্রস্তাব করা হয়নি।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, ‘জগলুল ভাই জাতীয় পরিষদের সদস্য। যে কারণে উনার নাম জেলা কমিটিতে প্রস্তাব করিনি। আর নূরুল হুদা মুকট জেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যে কারণে তাঁর নাম প্রস্তাব করা প্রশ্নই আসে না।’

বিশ্বস্ত সূত্রমতে, সাধারণ সম্পাদক প্যানেল থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক কিংবা সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দিনের নাম প্রস্তাবের সম্ভাবনাই বেশি। তবে সাধারণ সম্পাদকের বড় ভাই সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেনও সিনিয়র সহ-সভাপতি পদ পেতে ইচ্ছুক বলে জানা গেছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান বলেন, ‘যারা দীর্ঘ দিন মাঠে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তাদেরকে প্রাধন্য দিয়ে যাতে শক্তিশালী একটি কমিটি গঠন করা হয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঙ্গে দেখা করে এই অনুরোধ করেছি।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘আগামীতে জাতীয় নির্বাচন, তাই আমরা চাই কমিটিতে যাতে বিতর্কিতরা স্থান না পায়। নবীন-প্রবীণের সমন্বয়নে একটি শক্তিশালী কমিটি গঠন করা হোক এমন প্রত্যাশা করি।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আরও বলেন, ‘দলের আদর্শের প্রতি আনুগত্য আছে এমন নেতাদের কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে। অতীতে দলের শৃংখলা মেনে চলা এবং অবদান মূল্যায়ন করে পরিক্ষীত নেতাদের অর্ন্তভুক্ত করা হবে কমিটিতে।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code