সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন: শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন: শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

Manual3 Ad Code

সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনের সকাল ৮টা থেকে ২৩ ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহই চলছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর মেয়ার আয়ুব বখত জগলুলের মৃত্যুতে এ পৌর সভায় ফের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Manual5 Ad Code

সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয়স্থানে ছিলেন বিএনপির প্রার্থী মো. শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।

Manual3 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারী পৌর মেয়র আয়ুব বখত জগলুল মৃত্যু বরণ করায় এ পদটি শুন্য হলে নির্বাচন কমিশন গত ১৯ ফেব্রুয়ারী তফশীল ঘোষনা করে আজ ২৯ মার্চ ভোট গ্রহই করছেন।

Manual2 Ad Code

আজ এ উপ-নির্বাচনে ৪২ হাজার ৩২২ জন ভোটার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৩ কেন্দ্রে প্রদানের মাধ্যমে তাদের নতুন পৌর অভিভাবক বেচে নেবেন। ভোটারদের মধ্যে মধ্যে পুরুষ ২১ হাজার ১৪৯, মহিলা রয়েছেন ২১ হাজার ১৭৩ জন।

পৌর নির্বাচরেন প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী (নৌকা প্রতীকে) নাদের বখত, বিএনপির দলীয় প্রার্থী (ধানের শীষ) প্রতীকে দেওয়ান সাজাউর রাজা সুমন, স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) সেট প্রতীকে দেওয়ান গণিউল সালাদীন প্রতিদ্বন্ধিতা করছেন।

এদিকে তিন প্রার্থীই পৌর সভার উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের নিকট পৃথক পৃথক ভাবে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখ্ত বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেই নির্বাচন কমিশন সরকারের ভাবমূর্তি রক্ষা করবে। কোন কেন্দ্রকেই আমি ঝুঁকিপূর্ণ মনে করছি না। সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে। উৎসবমুখর পরিবেশে নাগরিকরা ভোট দেবেন।’

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন বৃহস্পতিবার সকালে বলেই ‘প্রতিটি ভোট কেন্দ্রে একজন ইন্সপেক্টর (ওসি) পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে ৬ জন পুলিশ এবং পুরুষ-মহিলাসহ ১২ জন আনসার সদস্য দায়িত্বপাল করছে। এছাড়াও পুলিশ, এপিবিএন, ব্যাটলিয়ান আনসার সদস্যদের সমন্বয়ে মোবাইল টিম রয়েছে ৮টি, স্ট্রাইকিং ফোর্স রয়েছে ১টি, ২ প্লাটুন বিজিবি এবং র‌্যাব’এর ৩ টি টিম সকাল থেকেই দায়িত্বপালন করছে।

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষে ৮ টি মোবাইল টিমের সঙ্গে ৮ জন ম্যাজিস্ট্রেট সহ মোট ১১ জন ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে সকাল থেকেই দায়িত্বপালন করছেন।

Manual5 Ad Code

এদিকে সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হলে পৌর শহরের লবজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির দলীয় প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী নাদের বখতকে বি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজ নিজ ভোট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code