সুনামগঞ্জ-১ আসনের এমপি রতনকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবি

প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৮

সুনামগঞ্জ-১ আসনের এমপি রতনকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবি

Manual6 Ad Code

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সুনামগঞ্জ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর)-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপিকে পুন:রায় আ’লীগের দলীয় মনোনয়ন না দেয়ার জন্য ও দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছে দলের অপর মনোনয়ন প্রত্যাশীরা।

বৃহস্পতিবার (১৪ জুন) নির্বাচনী এলাকার জামালগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক সমাবেশে আ’লীগের নেতৃবৃন্ধ এবং আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীরা এ দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট।

Manual1 Ad Code

দলীয় নেতাকর্মীদের সুত্রে জানা যায়, সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা এক মঞ্চে বসে সুনামগঞ্জ-১ আসনে আ’লীগের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপিকে বিএনপি জামায়াতের দোসর হিসাবে আখ্যায়িত করে তাকে পুন:রায় এ আসনে দলীয় মনোনয়ন না দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জাতীর জনকের কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেন বক্তারা।

একই সাথে এমপি রতনকে মনোনয়ন না দিয়ে দলের তৃণমুল নেতাকর্মীদের পছন্দের ও দলের জন্য ত্যাগী এমন অন্য যে কাউকে মনোনয়ন দেওয়ার আহবান জানান নেতৃবৃন্ধ।

Manual2 Ad Code

সমাবেশে বক্তারা সুনামগঞ্জ-১ আসনে সরকার দলীয় বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন, জীবনে কোনো দিন আ’লীগ না করেই আমাদের (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) অর্থাৎ সুনামগঞ্জ-১ আসনে তিনি আ’লীগের টিকিটে এমপি হয়েছেন এটাই আমাদের দূর্ভোগ্য। তিনি এ আসনে এমপি হওয়ার পর থেকেই জামায়াতি কায়দায় আমাদের দলের পরীক্ষিত নেতা-কর্মীদেরকে সকল ক্ষেত্রেই কোণঠাঁসা করে রেখেছেন। তিনি আ’লীগের টিকেটে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই এ তিনটি উপজেলা ও একটি থানার তৃণমূল থেকে শুরু করে উপজেলা আ’লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদেরকে দলীয় কর্মকান্ডের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহন করা থেকেও বঞ্চিত করে রেখেছেন।

Manual4 Ad Code

বক্তারা এমপি রতনকে দোষারোপ করে আরো বলেন, ‘তিনি এলাকায় বিএনপি-জামায়াতের লোকজনদের দিয়ে নিজস্ব একটি রতন লীগ সৃষ্টি করে তাদেরকে দিয়ে দলীয় নেতা-কর্মীদেরকে উল্টো হয়রানী, মামলা হামলা করে আসছেন।’

Manual1 Ad Code

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিল আহমেদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে আগামী নির্বাচনে প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নসুরুল হুদা মুকুট।

একই দাবিতে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও আ”লীগের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম শামীম, সাবেক সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সৈয়দ রফিকুল হক সোহেল, জেলা আ’লীগের সহ সভাপতি মো.আবুল কাশেম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শামীমা শাহারিয়ার, মনোনয়ন প্রত্যাশী ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষন তালুকদার ভানু, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, তাহিরপুর উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খাঁন, সাবেক সভাপতি আলহাজ্ব আবদুস ছোবাহান আখঞ্জি, সাধারন সম্পাদক অমল কর, জামালগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আ’লীগের সিনিয়র সহ -সভাপতি আলমগীর কবীর, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code