সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল কালাম

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ২০, ২০১৭

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল কালাম

Manual6 Ad Code

শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূলের নেতৃবৃন্দের দাবীর পরিপ্রেক্ষিতে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।

Manual2 Ad Code

সোমবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

তিনি বলেন, আমরা সারা জীবন বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকার রাজনীতি করে এসেছি। আমরা তৃণমূল জনগনের পাশে থেকে রাজনীতি করে আসছি। তাই বুঝি জনগনের দু:খ দুদর্শার কথা। অনেক কষ্ট করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজন বিশেষ ব্যক্তিকে জাতীয় সংসদে পাঠিয়েছিলো তিনি আজ মূলধারার আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে বাদ দিয়ে জামায়াত-বিএনপির লোকদের নিয়ে রাজনীতি করছেন। তিনি কিছু প্রকৃত আওয়ামী বিরোধীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন। তা আজ তৃণমূল নেতাকর্মীরা বুঝতে পেরেছেন। তিনি আমলা থেকে রাজনীতিতে এসেছেন, কি বুঝবেন নেতাকর্মীর মূল্যায়ন। জণগন এখন পরিবর্র্তন চায়। জণগন চাইলে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আমিই প্রার্র্থী হতে প্রস্তুত আছি।

Manual8 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল কবিরের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুুর নূর খান, প্রবীন আওয়ামীলীগ নেতা আবুল কালাম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধূরী টপ্পা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, পূর্র্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ চৌধুরী হিরা, জেলা ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও গবেষণা সম্পাদক পাবেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মাজেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাজন আহমদ লিমন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক অপু পাল। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল গফ্ফার, আওয়ামীলীগ নেতা রফিক খান, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ননী গোপাল দাশ, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জগলুল হায়দার, শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জমশেদ আলী, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এ তাহিদ, যুবলীগ নেতা নেহার রঞ্জন দাশ, আবদুল আলীম, বদরুল খাঁন, কেশব দেব, বিমল দাশ, সুজাত মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মজিদুর রহমান, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান জেরিন, রাজন হোসেন, রিজু আহমদ, তানভীর আলম সোহান ও জমির হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code