সুরঞ্জিতের শূন্যতা সিলেটসহ সমগ্র রাজনৈতিক অঙ্গনে : আমু

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭

সুরঞ্জিতের শূন্যতা সিলেটসহ সমগ্র রাজনৈতিক অঙ্গনে : আমু

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের চলে যাওয়া সিলেটসহ সমগ্র রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

Manual8 Ad Code

রবিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মরদেহে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের কাছে এভাবেই সুরঞ্জিত সেনের বিষয়ে নিজের মূল্যায়নের কথা বলেন তিনি।

রবিবার ভোর চারটা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত।

Manual3 Ad Code

আমির হোসেন আমু বলেন, আব্দুস সামাদ আজাদের প্রয়াণের পর তৃণমুল থেকে উঠে আসা নেতৃত্ব বৃহত্তরে সিলেটে ছিলো না, আজও নেই। আর সুরঞ্জিত সেনগুপ্তের চলে যাওয়া সিলেট তো বটেই সমগ্র রাজনৈতিক অঙ্গনেও শূন্যতা তৈরি হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, আইনের বিষয়ে কোনও জটিলতা তৈরি হলে সবাই তাঁর কাছে যেতেন। এমনকি স্পিকার নিজেও তার কাছে আইনি সহায়তা চাইতেন। তিনি চলে যাওয়ায় তারমতো আস্থাভাজন লোক পেতে হয়তো আমাদের অনেকদিন অপেক্ষা করতে হবে।

শিল্পমন্ত্রী বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আজীবন মুক্তিযোদ্ধের চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক জীবনযাপন করে গেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code