‘সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীনরা ভরাডুবি ঠেকাতে পারবে না’

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৭

‘সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীনরা ভরাডুবি ঠেকাতে পারবে না’

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীনরা ভরাডুবি ঠেকাতে পারবে না দাবি করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জোর করে আর একতরফা নির্বাচনও করতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচন সে (শেখ হাসিনা) করতে পারবে। কিন্তু তাঁর অধীনে কোনো নির্বাচন হবে না।

শনিবার (১৭ জুন) রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাবেক সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।

Manual8 Ad Code

জনগণের কাছে কোনো দায় নেই, তাই সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকারের নজর নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় গেলে ‘ভিশন টোয়েন্টি-থার্টি’তে দেয়া প্রতিশ্রুতির সব বাস্তবায়ন করা হবে।

খালেদা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না। হতে দেয়া হবে না। ‘নৌকা ডুবে গেছে। নৌকাকে আপনার লোকজন আর টেনে তুলতে পারবেন না।

Manual8 Ad Code

আওয়ামী লীগ দেশবাসীকে দুঃশাসন উপহার দিয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। জনগণের ভোটের অধিকার আদায়ে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসন।

Manual2 Ad Code

তিনি বলেন, আমি বলব যে একটা নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code