সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
বগুড়া-৪ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম। যোগাযোগও করেননি।
কয়েক দিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও দেন এম মোখলিছুর রহমান নামের ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি নিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) হবিগঞ্জ যাচ্ছেন তিনি।
এম মোখলিছুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। উপনির্বাচনের এক দিন আগে ৩১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে এসে তিনি হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন।
এদিকে সোমবার (৬ জানুয়ারি) মোখলিছুর রহমানের এক ঘনিষ্ঠসূত্র জানায়, নোহা মডেলের মাইক্রোবাসটি মোখলিছুর রহমান সাড়ে ছয় লাখ টাকায় কিনেছিলেন। সিলেটবাসীর পক্ষ থেকে হিরো আলমকে তিনি গাড়িটি উপহার দেওয়ার ওয়াদা করেছেন। নির্বাচনে হারলেও সিলেটবাসীকে কলঙ্কিত করেননি। তিনি ওয়াদা রাখছেন। হিরো আলম মাইক্রোবাস নিতে সিলেট আসছেন।
উল্লেখ্য’ হিরো আলম গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেন। রাজনীতির মাঠেও তাকে নিয়ে চলছে আলোচনা।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি