সেই তামাশার নির্বাচনের পুনরাবৃত্তি করার ষড়যন্ত্রে সরকার : সেলিম

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

সেই তামাশার নির্বাচনের পুনরাবৃত্তি করার ষড়যন্ত্রে সরকার : সেলিম

Manual6 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম বলেছেন, সেই ৫ জানুয়ারি তামাশার নির্বাচনের পুনরাবৃত্তি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার।

Manual4 Ad Code

তিনি দু:খ প্রকাশ করে বলেন, আজ আমাদের নেতাকর্মীরা ঘরে গুমাতে পারছেনা। বিরোধী দলীয় প্রার্থীসহ নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে। কিন্তু সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটিয়ে সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তিনি জণগণের ভোটাধিকার নিশ্চিত করতে জনগণকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহবান জানান।

Manual4 Ad Code

বুধবার (২৬ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার, দরবস্ত বাজার, ৪নং বাংলা বাজারসহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

সেলিম আরো বলেন, মানুষ আজ বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছে, পরাধীনতার শিকলে আবদ্ব গোটা দেশ। এবার ধানের শীষের বিজয়ের মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাহআল্লাহ।

দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, কোন অপশক্তি ষড়যন্ত্র করে মুক্তিকামী মানুষের বিজয় ঠেকাতে পারবেনা। দেশের শান্তি ও মুক্তির জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সেলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এবিএম জাকারিয়া ও আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সেক্রটারী আব্দুল হাফিজ ও সাংগঠনকি সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক ইন্তাজ আলী, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ, যুগ্ন সম্পাদক আলী আকবর রাজন, আব্দুর রউফ দুলাল, উপজেলা জমিয়তের সেক্রটারী মাওলানা কবির আহমদ, যুব জমিয়তের সেক্রেটারী মাওলানা মাসুদ আজহার, বিএনপি নেতা শুক্কুর মেম্বার, কুদরত উল্লাহ ভান্ডারি, শমছির মেম্বার, মুসলিম আলী, সেলিম আহমদ, নাছির উদ্দিন, মুদচ্ছির মেম্বার, রকিব মেম্বার, উপজেলা স্বেচ্ছা-সেবকদল সভাপতি আলতাফ হোসেন বিলাল, স্বেচ্ছা-সেবকদল নেতা ময়নুদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code