সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬
বিনোদন ডেস্ক :: বিগ বসের ঘর থেকে বেরিয়েই শুরু হয় সানি লিওনের বলিউড যাত্রা। তারপরের ঘটনা সকলেরই জানা। সাবেক এই পর্ণ তারকা নিজের নামের পাশে স্থাপন করেছেন নিয়মিত নায়িকার তকমা। আবারো বিগ বসের ঘরে ঢুকলেন তিনি। তবে বিগ বসের ঘরে এবার কোন প্রতিযোগিতায় অংশ নিতে নয়, বর্তমান প্রতিযোগিতায় বাদ পড়া প্রতিযোগীদের নাম পড়ে শোনাতে যাচ্ছেন সানি।
চলতি সপ্তাহে চারজন প্রতিযোগী বাদ পড়বেন। তাঁদের তালিকাই পড়ে শোনাবেন নায়িকা। ‘বিগ বস সিজন ১০’ এ শুধু সেলেব্রেটি নয়, সাধারণ মানুষও অংশ নিয়েছেন। সাধারণ আর সেলেবদের প্রতিযোগিতা আপাতত জমজমাট বিগ বসের ঘর।
প্রসঙ্গত, বলিউডে অনেক চেষ্টা করেও নিজের জায়গা শক্ত করতে পারছেন না সানি। তাকে অভিনয় শেখাতে আমির খান নিজের শিক্ষককে নিয়োগ দিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি