সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জয়ার হাতে

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৭

সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জয়ার হাতে

Manual6 Ad Code

সেরা অভিনেত্রী হয়ে ভারতে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পেয়েছেন জয়া আহসান। ‘বিসর্জন’  ছবির জন্য তিনি এই অ্যাওয়ার্ড পান।

Manual5 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে বিকে গ্রাউন্ডসে জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।

এদিকে ‘বিসর্জন’ ছবিও পেয়েছে সেরা ছবির পুরস্কার। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী।

Manual5 Ad Code

জয়া বলেন, জি সিনে অ্যাওয়ার্ডস খুব সম্মানজনক একটি পুরস্কার। পুরস্কার পেয়ে  আমি আনন্দিত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি।

এদিকে কলকাতার ২০১৭ সালের সেরা ১০ টালিউড অভিনেত্রীর তালিকায় শীর্ষে আছেন জয়া আহসান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code