সেরা বাংলাদেশি পরিচালক তৌকীর আহমেদ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮

সেরা বাংলাদেশি পরিচালক তৌকীর আহমেদ

Manual3 Ad Code

শেষ হলো ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে সেরা বাংলাদেশি পরিচালক হিসেবে ‘হালদা’র জন্য পুরস্কার পেয়েছেন তৌকীর আহমেদ।

গত ২০ জানুয়ারি বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়। চলচ্চিত্র উৎসবের সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব নাসিরউদ্দিন আহমেদ।

Manual1 Ad Code

এবারের উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে দারসিম গণহত্যা নিয়ে নির্মিত তুরস্কের ‘জার’। একই দেশের ‘ডাহা’ (মোর) চলচ্চিত্রের জন্য অনুর সায়ালক হয়েছেন সেরা নির্মাতা।

Manual5 Ad Code

‘সোফিশকা’ ছবির জন্য সেরা নারী নির্মাতা হয়েছেন রাশিয়ার কিরা কোভালেংকো। সেরা শিশু চলচ্চিত্র হয়েছে ইরানের আলী গাবাতানের ‘হোয়াইট ব্রিজ’।

Manual2 Ad Code

এতে বেস্ট অডিয়েন্স পুরস্কার জিতেছে ভারতের বুদ্ধদেব দাশগুপ্তর ‘টোপ’। সেরা স্বল্পদৈর্ঘ্যের পুরস্কার পেয়েছে চেক রিপাবলিকের নির্মাতা পেট্রো প্রিবোরস্কার ‘এনা’। সেরা প্রামাণ্যচিত্র হয়েছে যুক্তরাজ্যের ‘কন্টিনেন্টাল ড্রিফট’। বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা পুরস্কার জিতেছে লতা আহমেদের ‘সোহাগীর গয়না’।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code