সেরা রোমান্টিক দৃশ্যের জুটি শাহরুখ-কাজল!

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

সেরা রোমান্টিক দৃশ্যের জুটি শাহরুখ-কাজল!

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: ফেব্রুয়ারি মাসকে বলা হয় ভালোবাসার মাস। তার উপর চলছে প্রেমের সপ্তাহ। ভ্যালেন্টাইনস ডে উইক বলে কথা। সেই উপলক্ষেই একটি সংস্থার পক্ষ থেকে সমীক্ষা চালানো হয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছিল, বলিউডের সবথেকে রোমান্টিক দৃশ্য তাদের কাছে কোনটা?

Manual7 Ad Code

আর এর জন্য কোনো বিশেষ সীমা রাখা ছিল না। সেই মুঘল এ আজম থেকে শোলে। কিংবা মাদার ইন্ডিয়া থেকে আজকের কাবিল। সব সিনেমার মধ্যে প্রেমের কোন দৃশ্যটা বলিউডে তাদের পছন্দ? এটাই জানতে চাওয়া হয়েছিলো।

Manual7 Ad Code

তবে সজার খবর হলো, সবাইকে ছাপিয়ে সেই জয়ের মুকুট মাথায় উঠল শাহরুখ খান এবং কাজলের। আর তাদের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সেই সরিষা খেতের পরিচিত দৃশ্য। যেখান থেকে শুরু হয়, ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানটা।

মোট ভোটের প্রায় ৩৩ শতাংশ ভোট পেয়ে জিতে যায় দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের এই রোমান্টিক দৃশ্যটাই। শাহরুখ-কাজল মানেই যে বাড়তি উন্মাদনা সেটা বলার অপেক্ষা রাখে না। এজন্যই বলিউডের সবচেয়ে জনপ্রিয় সফল জুটি বলা হয় তাদের।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code