সোহেল তাজকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৮

সোহেল তাজকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

Manual2 Ad Code

সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে রয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি দাবি করেন ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি সোহেল তাজের ব্যক্তিগত মতামত।

Manual6 Ad Code

মঙ্গলবার (০৭ আগষ্ট) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

ওবায়দুল কাদের বলেন, সোহেল তাজ যেকোনো কারণে হোক আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে এখন একটু দূরে রয়েছেন। আর তিনি ফেসবুকে যেসব লিখেছেন সেগুলো একান্তই তার ব্যক্তিগত মতামত।

Manual8 Ad Code

ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ মঙ্গলবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, বঙ্গবন্ধু এবং তাজউদ্দীন আহমদ এর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ তার জন্ম লগ্ন থেকে গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে স্বৈরাচারী বিরোধী আন্দোলন করেছে এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এনেছে এই দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। পরবর্তীতে একই ধারায় আওয়ামীলীগ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামের নেতৃত্ব দিয়েছে।

এছাড়া তিনি ওই স্ট্যাটাসে স্বৈরাচারী শাসনের আটটি চিত্র তুলে ধরেন। যা তাকে সমালোচনার মুখে ফেলেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code