সৌদি যুবরাজই খাশোগি হত্যার প্রধান সন্দেহভাজন: জাতিসংঘ

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

সৌদি যুবরাজই খাশোগি হত্যার প্রধান সন্দেহভাজন: জাতিসংঘ

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :

 

Manual6 Ad Code

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান দেশটির সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

Manual6 Ad Code

 

শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও স্বেচ্ছাচারী মৃত্যুদণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড।

Manual8 Ad Code

তিনি বলেন, জামাল খাশোগি নিহত হওয়ার পর নির্দেশদাতা ও হত্যার উস্কানি দেয়ার জন্য সৌদি যুবরাজকে প্রধান সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে।

 

অ্যাগনেস ক্যালামার্ড বলেন, জামাল খাশোগি হত্যার আলামত এ কথাই বলে দিচ্ছে যে, সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ বিন সালমানের অবদান ছাড়া এ  ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে না।

Manual2 Ad Code

 

তিনি বলেন, এক বছরের বেশি সময় আগে যে তথ্য দেয়া হয়েছিল সে অনুসারে আমি বিশ্বাস করি যে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছেও এ তথ্য আছে।

 

সৌদি অভিযুক্ত দুই ডজন ব্যক্তির অনুপস্থিতিতে তুরস্ক যে বিচার পরিচালনা করছে সে সম্পর্কে জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, এটি পরিষ্কার যে, রিয়াদ সরকার এসব ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে দেবে না। সে কারণে তুরস্কের এ বিচার প্রক্রিয়ার বিশেষ গুরুত্ব রয়েছে।

 

২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট অফিসে জামাল খাশোগিকে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code