সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬
বিনোদন ডেস্ক :: অনেকেরই ছোটবেলার সাথে বড়বেলার চেহারার মিল থাকে না। আবার কারো কারো ছোটবেলার চেহারা সঙ্গে বড়কালের চেহারার বেশ মিল রয়ে যায়।
চলুন দেখে নিই বলিউড তারকারা স্কুল জীবনে দেখতে কে কেমন ছিলেন-

প্রিয়ঙ্কা চোপড়া: আজকে প্রিয়ঙ্কাকে দর্শকরা যেভাবে দেখেন, স্কুল জীবনে একেবারেই তেমন ছিলেন না তিনি। স্কুল জীবনে খুবই সাধারণ ছিলেন।

দীপিকা পাড়ুকোন: আজকের সুন্দরী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন স্কুল জীবনে ছিলেন একেবারেই পাশের বাড়ির মেয়ের মতো সাধারণ।

শিল্পা শেট্টি: স্কুল জীবনের শিল্পা আর আজকের শিল্পার মধ্যে অনেক পার্থক্য তা ছবি দেখলেই বোঝা যায়।

সুশান্ত সিংহ রাজপুত: সুশান্ত শিংহ রাজপুত এর ছোটবেলা এবং আজকের লুকের মধ্যে খুব একটা তফাৎ নেই।

শাহরুখ খান: স্কুল জীবনের শেষে বন্ধুদের সঙ্গে শাহরুখ খানের ফেয়ারওয়েলের ছবি। তবে আজকে চেহারার সঙ্গে মেলানোই যায় না।

সিদ্ধার্থ মালহোত্র: ছবিতে ডানদিকের ছোট ছেলেটি আজকের বিখ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র।

জেনেলিয়া ডি’সুজা: অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা স্কুল জীবনে খুবই কো-কারিকুলাম কাজকর্মে পারদর্শী ছিলেন। বহু পুরস্কারও পেয়েছিলেন।

অক্ষয় কুমার: স্কুল জীবনেও একই রকম দুষ্টু-মিষ্টি ছিলেন অক্ষয় কুমার

অসিন: স্কুল জীবনে ‘গুড গার্ল’ ইমেজ ছিল অভিনেত্রী অসির-এর। বলিউডে পা রেখে অবশ্য এই ‘গুড গার্ল’ ইমেজ থেকে বেরিয়ে এসেছিলেন।

সোনাক্ষী সিংহ: প্রথম সারিতে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা মিষ্টি মেয়েটি আজকের অ্যাকশন গার্ল সোনাক্ষী সিংহ।

মাধুরী দিক্ষীত: ছোটবেলাতেও একইরকম সুন্দরী ছিলেন মাধুরী।

পরিণীতি চোপড়া: আজকের বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া স্কুল জীবনে ছিলেন ভীষণ মিষ্টি। পরিণীতির বিদ্যালয়ের একটি অনুষ্ঠানের ছবি।

রণবীর সিংহ: অভিনেতা রণবীর সিংহের ছোটবেলার ছবির সঙ্গে আজকের চেহারার বেশ খানিকটা মিল পাওয়া যায়।

সালমান খান: স্কুলে পড়াকালীনও সালমান ছিলেন ‘অ্যাঙ্গরি ইয়াংম্যান’। চোখে মুখে তার স্পষ্ট ছাপ রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি