বিনোদন ডেস্ক :: বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডের ভিডিও আবারও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে এটি পুনমের একটি অভিনব উদ্যোগ। ‘মেয়েদের স্তনের প্রতি পুরুষদের থেকেও বেশি নজর রাখা দরকার নারীদেরই’, স্পষ্ট বার্তা পুনমের। আর এই স্তন ক্যানসার সচেতনতার প্রচারে পুনমের সঙ্গী হয়েছেন সানি লিওনও।
ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কে জড়িয়ে আছেন তিনি। তার সাহসী ছবির জন্য আলোচিত তিনি।এছাড়াও ভারত ওয়ার্ল্ডকাপ জিতলে নগ্ন হবেন, এতেও তৈরি হয়েছিল বিতর্ক। তবে পুনম কখনই নিজের অবস্থান থেকে সরে আসেননি। শরীর প্রদর্শনে বাকিরা যা ভাবেন বা করে থাকেন, পুনম পাণ্ডে করেন ঠিক তার উল্টো। এবার পুনম সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেও বেছে নিলেন তার স্বভাবজাত ভঙ্গি।
এমনটা প্রায়সই ঘটে, স্তন ক্যানসারের ক্ষেত্রে স্তন দেখাতে ইতস্তত বোধ করেন নারীরা। অনেকে তার রোগের কথাও চেপে যান। যার ফলস্বরূপ মৃত্যুর সম্মুখীন হন রোগী। পুনম এই লজ্জা কাটিয়ে নিজের শরীরের প্রতি আরও সচেতন হওয়ার কথাই জানাচ্ছেন, ‘নিজের স্তন পরীক্ষা করাতে কখনই লজ্জা করবেন না। নিজের শরীরের খেয়াল নিজেই রাখুন।’
দেখুন ভিডিওঃ
