সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি কয়েছ গাজী, আব্দুল খালিক, সিরাজ উদ্দিন, এডভোকেট রাজ উদ্দিন রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল, আজহার উদ্দিন জাহাঙ্গির, এডভোকেট শামসুল ইসলাম, দিবাকর ধর রাম, বেলাল খান, বদরুল ইসলাম প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি