সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭
বাংলাদেশের ছায়াছবি ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে দুবাইয়ের বেশ কিছু সিনেমা হলে। ছবির প্রচারণা করতে বর্তমানে দুবাইয়ে রয়েছে ছবিটির টিম। ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের মভেনপিক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে ছবিটির পরিচালক দীপংকর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরেফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন।
এরপর থেকেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন মরুর দেশটির মনোরম সব লোকেশনে। সোমবার নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে স্বামীর সঙ্গে সতেজ দেখা গেল মাহিকে। অবশ্য তাদের সঙ্গী হয়ে ছিলেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপনসহ আরও অনেকে।
মরুভূমির বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসেছেন মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসিমুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেল সালমান শাহ স্টাইলে মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল, ব্যস্ত জীবনের ফাঁক গলে হঠাৎ পাওয়া অবকাশকে বেশ ভালোই উপভোগ করছেন সিলেটী বধূ মাহি।
‘স্বপ্ন স্কেয়ারক্রো’র আয়োজনে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারমধ্যে দুবাইতে ছবিটি বেশ ভালো সাড়া পায়।
Design and developed by ওয়েব হোম বিডি