সড়কে প্রাণ গেলো সেনাবাহিনীর কর্পোরালসহ স্বামী-স্ত্রীর

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

সড়কে প্রাণ গেলো সেনাবাহিনীর কর্পোরালসহ স্বামী-স্ত্রীর

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বগুড়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামের সেনাবাহিনীর একজন কর্পোরাল ও লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

 

শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায় সেনাবাহীনির কর্পোরাল ও রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পারুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

স্থানীয়রা জানায়, গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে মোটরসাইকেলে করে বগুড়ায় কর্মস্থলে ফিরছিলেন রবিউল ইসলাম। চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম মারা যান। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, অজ্ঞাত যানবাহনটি বাস না ট্রাক তা জানা যায়নি। শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

জানা গেছে, নিহত রবিউল ইসলাম রাজবাড়ি জেলা সদরের ভাটকি গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে। তিনি সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সদস্য এবং বগুড়ার মাঝিড়া সেনানিবাস শাখা ডিজিএফআইএ কর্মরত ছিলেন। ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদান করেন তিনি।

 

এদিকে, শনিবার রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে স্বামী-স্ত্রী দুজন নিহত হন। আহত হয়েছেন তিন অটোযাত্রী। মহাসড়কের পারুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

নিহত দম্পতি হলেন- মোস্তাফা হোসেন (২৫) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)। তাদের বাড়ি উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি গ্রামে।

 

স্থানীয়রা জানান, রাহেলার বাবার বাড়ি থেকে রিকশায় করে হাতীবান্ধার পাঠান বাড়ি দিকে যাচ্ছিলেন তারা। এসময় বুড়িমারী থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা ছিটকে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী ট্রাকের নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অটোরিকশায় থাকা আরও ৩জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

Manual3 Ad Code

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code