হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মোশাররফ করিম

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মোশাররফ করিম

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :: পুবাইলে নাটকের শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারকা অভিনেতা মোশাররফ করিম। বর্তমানে উত্তরার লুবনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আশঙ্কামুক্ত।

Manual6 Ad Code

জানা যায়, মঙ্গলবার (২৯ আগস্ট) পুবাইলে নাটকের শুটিং চলাকালে রাত ১ টার দিকে বুকে ব্যথা অনুভব করেন মোশাররফ করিম। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তিনি।

তবে হাসপাতাল সূত্রে জানা যায়, দুশ্চিন্তার কারণ নেই। মোশাররফ এখন ‍সুস্থ আছেন। তবে সহসাই কাজে ফিরতে পারছেন না তিনি। তাকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code