হবিগঞ্জেে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহটি ছাত্রদল নেতা সাইফুলের

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৪

হবিগঞ্জেে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহটি ছাত্রদল নেতা সাইফুলের

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের করাঙ্গী নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের পরিচয় মিলেছে। উদ্ধার হওয়া লাশটি বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের। সে সাতকাপন ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।

 

Manual6 Ad Code

রোববার (০৩ মার্চ) পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

Manual4 Ad Code

এরআগে শনিবার (২ মার্চ) সদর উপজেলার পইল ইউনিয়নে করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের এলাকায় বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Manual4 Ad Code

 

স্বজনরা জানান, গত পাঁচদিন আগে বাড়ি থেকে বের হন সাইফুল। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরেননি। গত ছয়মাস আগে হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামে বিয়ে করেন তিনি।

 

Manual8 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code