হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে শিক্ষককে স্কুলপ্রতিষ্ঠাতার ছুরিকাঘাত

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে শিক্ষককে স্কুলপ্রতিষ্ঠাতার ছুরিকাঘাত

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে এক শিক্ষককে ছুরিকাঘাত করেছেন ওই স্কুলের প্রতিষ্ঠাতা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এরপরই পুলিশ অভিযুক্ত স্কুলপ্রতিষ্ঠাতাকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান জানান, বাহুবল উপজেলার বাদে হাজিপুর গ্রামের আবুল হাসিম পেশায় একজন দলিল লেখক। তিনি ২০১৭ সালে এলাকায় বঙ্গমাতার নাম ব্যবহার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মূলত বাড়তি সুযোগ নেয়ার জন্য তিনি এ নাম ব্যবহার করেছেন। মাত্র দুই বছরের মাথায় ২০২০ সালে তিনি স্কুলটির নিবন্ধনও পেয়ে যান। এরপর থেকেই শুরু করেন স্কুলে শিক্ষক, কর্মচারী নিয়োগ নিয়ে বাণিজ্য।

Manual5 Ad Code

এ নিয়েই স্কুলটির শিক্ষক সদর উপজেলার সুলতানশী গ্রামের সাইদুর রহমানের সঙ্গে বিরোধ দেখা দেয়। বিষয়টি মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়।

Manual4 Ad Code

সোমবার তারা উভয়েই মামলার নির্ধারিত তারিখে আদালতে আসেন। তখন তর্কাতর্কির এক পর্যায়ে স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসিম ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাৎক্ষণিক লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। পরে পুলিশ আবুল হাসিমকে আটক করে। আহত স্কুলশিক্ষক সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code