হবিগঞ্জে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

হবিগঞ্জে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual6 Ad Code

আহতদের মধ্যে রয়েছেন- বাছির মিয়া, হুসেন মিয়া, রিপন মিয়া, ইউছুফ আলী, বাহার উদ্দিন, আব্দুর রাজ্জাক, শহিদ, হাসন আলি, জসিম উদ্দিন, শাহজাহান, লাবলু মিয়া, মাজরুল ইসলাম, নাজুম হক, রুমেল, নুর ইসলাম, টেনু মিয়া, মিলন মিয়া, জাহির আলী, বুলবুল আহমেদ, আল আমিন, ফরহাদ, রুমন মিয়া, গিয়াস উদ্দিন, মোজাক্কির, আজমান মিয়া, ছালেক মিয়া, শানু মিয়া, জিলাই মিয়া, তপু মিয়া, আবুল মিয়া ও জাহাঙ্গীর মিয়া।

 

স্থানীয়রা জানান, হুরগাঁও গ্রামের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে ঐ গ্রামের আব্দুল কাইয়ুম ও শাহ আলম মিয়ার লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই উৎসব কর্মকার জানান, একটি ডোবা থেকে পানি সেচ ও মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code