হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ৯, ২০২২

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

 

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।

Manual7 Ad Code

 

নিহতরা হলেন- উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিনের ভাতিজা ফতেহপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে সাদনান হাসান স্মরণ ও ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে জালাল মিয়া।

 

আব্দুর রাজ্জাক জানান, দুই যুবক মোটরসাইকেলযোগে মাধবপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হাইওয়ে ইনের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্মরণ মারা যায়।

Manual5 Ad Code

 

স্থানীয় লোকজন আহত জালালকে উদ্ধার করে ঢাকা নিয়ে যাওয়ার পথে নরসিংদী পৌঁছলে রাত সাড়ে ১১টার দিকে মারা যায়।

 

Manual6 Ad Code

ওসি জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code