হবিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

হবিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে নিহত ২

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাই সড়কের উপজেলার মনতৈল এলাকায় দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে ২জন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (৫ মার্চ) রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহতরা হলেন- উপজেলার ভাদিকারা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (২৪) ও সিরাজুল ইসলামের ছেলে মো.স্বাধীন (২৫)।

 

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, ঘটনাস্থল থেকে নজরুল নামে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্ঘে প্রেরণ করা হয়েছে। অপর মোটরসাইকেল চালক স্বাধীন সোমবার (০৬ মার্চ) সকালে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

জানা যায়, নিহত নজরুল ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান কার্নিভালে কর্মরত ছিলেন। উপজেলার করাব গ্রামে কাজ শেষে বাড়ির দিকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা নিহত স্বাধীনের মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষে নজরুল ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় আরেক মোটরসাইকেল আরোহী স্বাধীন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন।

 

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code