হবিগঞ্জে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

হবিগঞ্জে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

Manual6 Ad Code

ফাইল ছবি

Manual2 Ad Code


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরে একটি আবাসিক হোটেল থেকে ফরিদা বেগম (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) রাতে শহরের সিনেমা হল রোডের রেজা হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

হোটেলের তথ্য অনুযায়ী নিহত ফরিদা বেগম জেলার বাহুবল উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা ও হোটেলটির ম্যানেজার আব্দাল মিয়ার স্ত্রী।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, রাতে আব্দাল ওই নারীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সেখানে গিয়ে মরদহেটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে আব্দালকে আটক করে থানায় নেয়া হয়।

 

শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, গতকাল জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে থানায় নেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code